বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মুহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরার টেক এলাকা থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তিনি ঢাকা থেকে ৯ বন্ধু নিয়ে ৩১ মে কক্সবাজার ভ্রমণে আসেন। গতকাল বেলা ১২ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জল তরঙ্গ রিসোর্ট এলাকায় গোসলে নামার সময় তিনি ভেসে যান।

সি সেফ লাইফ গার্ডের সদস্যরা জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবির ও তার বন্ধু ফাহিম গোসলে নামেন। এ সময় আবির একটি টিউব নিয়ে ভাসছিলেন। হঠাৎ বড় একটি ঢেউ আসলে তারা দুজনই বিচ্ছিন্ন হয়ে পড়েন। আবির পানিতে পড়ে গেলে স্রোতের টানে হারিয়ে যান।

লাইফ গার্ড সদস্যরা দ্রুত ফাহিমকে উদ্ধার করতে সক্ষম হলেও আবির নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ ভোরে সৈকতে তার মরদেহ দেখতে পান এবং প্রশাসনকে খবর দেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন