বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) দিবাগত রাতে খাবার শেষে শাফায়াত উল্লাহ নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

তিনি বলেন, "সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।" বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান।

বিজ্ঞাপন