শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র মোহাম্মদ সাইমের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইম নতুন বাস্তপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাইম চাচাদের সঙ্গে শামরার মাঠে মাছ ধরতে যায়। দুপুরের দিকে মরাগাং বিলে নামলে সে পানিতে তলিয়ে যায়।

পরে তার স্বজন ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন