বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু তানিশা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে শিশু তানিশা নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় একটি ইজিবাইকের চার্জারের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তানিশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অসাবধানতাবশত এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন