মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, গোসল করতে গিয়ে তারা তলিয়ে যায়।

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু লাবিব হোসেন (৯) সাদ্দাম হোসেনের ছেলে এবং লিমা আক্তার (১০) হাবিবুর রহমানের মেয়ে। উভয়ই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরঘাটে দুই জোড়া জুতা ও শাপলা পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, বেলা ১১টার দিকে বাটকেখালি এলাকার গফুর সরদারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, এমন খবর শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন