মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৮ বছরের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। তিনি রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুল ছুটির পর বাসায় ফিরছিল রাব্বি। এ সময় নতুন বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক রাসেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন