চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৮ আগস্ট সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাজশাহীর সোনা ব্যবসায়ী নিঝুম শনিবার সদর থানায় মামলা করেন।
তিনি আরও জানান, শনিবার রাতেই কনস্টেবল জাকির হোসেন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সাড়ে ২০ ভরি সোনা জব্দ করা হয়।
পুলিশের অভিযানে বাকি সোনা উদ্ধারের পাশাপাশি জড়িত আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।