মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৪৭ জন গ্রেফতার, মামলা ৪৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেফতার, মামলা ৪৮টি দায়ের হয়েছে।

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৪৭ জন গ্রেফতার, মামলা ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৩২ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৭ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় পুলিশ ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন