মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

শ্যামলীর হাসপাতালে অক্সিজেন লিকেজে শিশুর মৃত্যুর অভিযোগ

শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে অক্সিজেন লিকেজের কারণে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শ্যামলীর হাসপাতালে অক্সিজেন লিকেজে শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অক্সিজেন সিলিন্ডারে লিকেজের কারণে শিশুটি মারা গেছে।

শিশুর নাম ফারিশ। তার স্বজনরা বলেন, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারে লিকেজের ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে শিশুটির মৃত্যু ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অক্সিজেন লিকেজের সঙ্গে শিশুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই এবং শিশুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল।

এই ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্যান্য রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালটির মালিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বিজ্ঞাপন