শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
অপরাধ

ঢাবির রোকেয়া হলের গাছ থেকে পড়ে বাগান মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গাছ থেকে পড়ে বাগান মালির মৃত্যু হয়েছে।

ঢাবির রোকেয়া হলের গাছ থেকে পড়ে বাগান মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত ছিয়াকুল নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকার রয়জুলের ছেলে। তিনি ঢাবির রোকেয়া হলের বাগান মালি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী সুনীল জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ছিয়াকুল রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় অন্য একটি কাঁঠাল তার মাথার ওপর পড়ে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন