বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরাফাত রহমান শাওন নিহত হয়েছেন।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর মতির ঝিলের ফকিরাপুল পানির টাংকির সামনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরাফাত রহমান শাওন (১৯) নামে এক যুবক। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরাফাত গাজীপুরের নিশাত নগর থানার বড় দেওড়া এলাকার মো. লুৎফুর রহমানের ছেলে।

আরাফাতের মা সুলতানা আক্তার জানান, তার ছেলের অস্ট্রেলিয়ায় লেখাপড়ার জন্য ১ কোটি টাকা জমা ছিল এবং আগামী ৩০ জুন তার ফ্লাইট ছিল। তিনি জানান, আরাফাত খেলা দেখতে যাওয়ার জন্য বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে ফকিরেরপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন।

এ সময় একজন পথচারী রাস্তা পারাপারের সময় আরাফাতের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত পথচারীর চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট চালককে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন