মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর কারণ অক্সিজেন স্বল্পতা: তদন্ত প্রতিবেদন

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর কারণ অক্সিজেন স্বল্পতা বলে জানিয়েছে তদন্ত কমিটি।

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর কারণ অক্সিজেন স্বল্পতা: তদন্ত প্রতিবেদন

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, শিশুদের মৃত্যুর মূল কারণ ছিল বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাব।

মন্ত্রী জানান, হাসপাতালের ভবনটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না এবং নবজাতকদের রাখার স্থলের এসি বন্ধ থাকায় অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা শিশুদের মৃত্যুর কারণ হয়েছে।

এছাড়া, হাসপাতালের নার্সদের অবহেলার বিষয়টিও উঠে এসেছে রিপোর্টে। তিনি জানান, এই ঘটনায় চিকিৎসার ক্ষেত্রে কালক্ষেপণ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান। উল্লেখ্য, গত ২৭ মে এই হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু ঘটে।

পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটি ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চেয়েছে।

বিজ্ঞাপন