বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

বিমান প্রতিমন্ত্রীর দাবি, হাজিদের লাগেজ কাটার খবর অসত্য

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হাজিদের লাগেজ কাটার খবর অসত্য।

বিমান প্রতিমন্ত্রীর দাবি, হাজিদের লাগেজ কাটার খবর অসত্য

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ অসত্য। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তদন্তে লাগেজ মিস হ্যান্ডেলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও করেননি। তিনি বলেন, "অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডলিং যেন না হয়, সেজন্য বিমানকে ঢেলে সাজানো হচ্ছে।"

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যটি অসত্য প্রমাণিত হয়েছে বলে বিমান কর্তৃপক্ষের একটি প্রতিবেদনও রয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের আশা করা হচ্ছে। পাশাপাশি, আগামী ১৯ জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের জন্য ১৪টি নয়, ৪৭টি বিমানের ফ্লিট প্রয়োজন এবং আগামী ২০৩১ সালে প্রথম বোয়িং বিমান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন