রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু, প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস।

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কল্পনা রানী (৫৫) এবং তাঁর ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা তুলতে যান তিনি। পরে তাঁর মা কল্পনা রানীও সেখানে যান। এ সময় বজ্রপাতে তারা দুজনই লুটে পড়েন।

স্বজনেরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ রাখছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ইউএনও সকলকে বৈরী আবহাওয়ার সময় সতর্ক থাকার এবং বজ্রপাতের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন