বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৭০ টন ক্ষমতাসম্পন্ন ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’।

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৭০ টন ক্ষমতাসম্পন্ন ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’। বৃহস্পতিবার (৪ জুন) নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, “এই প্ল্যাটফর্ম দেশের জাহাজ নির্মাণ শিল্পে সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অ্যাডমিরাল হাসান আরও জানান, নৌবাহিনীর তত্ত্বাবধানে শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, “ভবিষ্যতে দেশীয় শিপইয়ার্ডে আরও বড় আকারের স্টিল জাহাজ ও যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যেও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”

৪৫ মিটার দীর্ঘ এবং ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এ ফ্লোটিং ক্রেন জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি স্থানান্তরের কাজে ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন