শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঈদের আগে-পরে ১৩ দিনে সড়কে ২৮১ প্রাণহানি

ঈদের আগে ও পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে, আহত ৮৩৭ জন।

ঈদের আগে-পরে ১৩ দিনে সড়কে ২৮১ প্রাণহানি

ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮৩৭ জন। আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে নিয়ন্ত্রণ হারানো, মুখোমুখি সংঘর্ষ এবং পেছন থেকে ধাক্কা লাগা উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০১ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন নিরাপদ ও মানসম্মত গণপরিবহন বাড়ানো, রেল ও নৌপথ সম্প্রসারণ এবং সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে।

বিজ্ঞাপন