শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিজিবির নীলফামারীতে বিশেষ অভিযান, অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম শুরু

বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে।

বিজিবির নীলফামারীতে বিশেষ অভিযান, অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম শুরু

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন। বুধবার (৩ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত থেকে বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালিত হচ্ছে।

রাতের বেলায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলস সহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, এসব কর্মসূচিতে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, "দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ সহ সকল অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।"

বিজ্ঞাপন