বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫১৯ এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ১৫৪ জন বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন