শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকা ও আশপাশে অস্থায়ী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশপাশে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও আশপাশে অস্থায়ী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

অধিদপ্তর বলছে, তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। ফলে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন