বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক দুর্ঘটনায় হেলপার রাসেলের মৃত্যু, আহত ৩ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলপার রাসেল (২৫) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের মিলন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিল। মিলন বাজার এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বিজয়নগর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ইনচার্জ ওয়াসি আজাদ জানান, ট্রাকের নিচে চাপা পড়ে থাকা হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ দুর্ঘটনার কারণ সম্পর্কে বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন