বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আটক, বিক্ষুব্ধদের আগুন.

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আমিরকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দারিয়াপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কৌশলে মোটরসাইকেলে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিক্ষুব্ধরা পরে রেস্টুরেন্টটিতে আগুন দেয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘জনরোষ থেকে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে আমরা আটক করে থানায় এসেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন