সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন: ১০ জন আটক

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ জন নারী-পুরুষ ও শিশু আটক হয়েছে।

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন: ১০ জন আটক

ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ কর্তৃক পুশইন করা ১০ জন বাংলাদেশে আটকা পড়েছেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের শূন্যরেখায়। সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

ঘটনাটি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার গেট খুলে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইন করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছেন।

এছাড়া, বিষয়টির সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

বিজ্ঞাপন