শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজার সীমান্তে ২০ জন পুশ-ইনের চেষ্টা, বিজিবির সাফল্য

মৌলভীবাজারের সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

মৌলভীবাজার সীমান্তে ২০ জন পুশ-ইনের চেষ্টা, বিজিবির সাফল্য

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দ্বারা ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতের বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

সীমান্তের জিরো লাইনের ভারত অংশে তাদেরকে আটকানো হয় এবং বর্তমানে তারা সেখানেই বসে রয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, এ ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন