শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করতে হবে: ড. খলিলুর রহমান

মিয়ানমারকে আইসিজের রায় বাস্তবায়নে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান।

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করতে হবে: ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজি) এর রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন করতে হবে। শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ফুটবল খেলার মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘এ রায়ের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদের নিরাপত্তা কাউন্সিলে উত্থাপন করা হবে। জাতিসংঘের সকল অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান রায় বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন আর একক কোনো পক্ষের সমস্যা নয়। এই সমস্যা গোটাবিশ্বের সমস্যা। তাই বিশ্বকেই এ সমস্যা সমাধান করতে হবে।’

বিজ্ঞাপন