শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেহেরপুরে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ

মেহেরপুরে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, বিজিবির তৎপরতার কারণে ৪ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

মেহেরপুরে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবির সূত্র জানায়, বিএসএফ ওই ৪ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতা ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

শুক্রবার সকালে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘল কান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন