শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ: হুমায়ুন কবির

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ: হুমায়ুন কবির

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় পর্যায়ের অংশীদারদের সঙ্গে কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির আরও জানান, রোহিঙ্গা গণহত্যায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় চূড়ান্ত, এখানে আপিলের সুযোগ নেই। তিনি বলেন, "এ রায় ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের জন্য এটি একটি মাইলফলক।"

এ রায় দ্রুত বাস্তবায়নে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পেট্রোল বোমা মেরে কিছু করা যাবে না, শক্ত হাতে প্রতিহত করা হবে।"

তিনি আরও বলেন, "দেশের বাইরে ও দেশে মানুষ আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে দেখে। সন্ত্রাসী কার্যক্রম করে আওয়ামী লীগ নিজেদের ভাবমূর্তি নষ্ট করছে।"

বিজ্ঞাপন