রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ চায় যে, রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারুক।
শামা ওবায়েদ জানান, রায়ের পর মিয়ানমারে আবারও জাতিগত সংঘাত শুরু হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, 'বাংলাদেশ চায় না মিয়ানমারে আর কোনো অত্যাচার মুখে একজন রোহিঙ্গাও এদেশে পালিয়ে আসুক।' সীমান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।