রোহিঙ্গা ইস্যুতে সমাধানের দিকে যেতে চায় বাংলাদেশ সরকার। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপি সরকার থাকুক বা না থাকুক, রোহিঙ্গা ইস্যুতে সবসময় ভোকাল ছিল। সরকার রোহিঙ্গা ইস্যুটা বিশ্বে সময়োপযোগী রাখতে চায়।’
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো মতামত ও পরামর্শকে গুরুত্ব দেবে এবং একত্রে সমাধানের দিকে যেতে চায় সরকার।
শামা ওবায়েদ বলেন, ‘জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্র করতে পেরেছিল।’
তিনি বর্তমান সরকারের সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে কার্যকর আলোচনা না হওয়ার বিষয়টি তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মিয়ানমারকে রোহিঙ্গা জনগণকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে।’