শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাজীপুরে নাশকতার ঘটনায় ১৫ মামলা, ৮০ জন গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ১৫টি নাশকতা মামলা ও ৮০ গ্রেপ্তার।

গাজীপুরে নাশকতার ঘটনায় ১৫ মামলা, ৮০ জন গ্রেপ্তার

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে নাশকতার ঘটনায় অন্তত ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গাড়িতে থাকা পেট্রোল বোমাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

কমিশনার বলেন, 'ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিছু দুষ্কৃতিকারী সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করেছে।'

তিনি আরও জানান, বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন