বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ৫০ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা

গাজীপুরে ৫০টি কারখানা বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা। শ্রমিকদের আন্দোলনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুরে ৫০ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আজ সকাল থেকে বেশির ভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, মালিক পক্ষ বিভিন্ন কারণে ৫০টি কারখানা বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে এবং পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন