বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বৈরি আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিনসহ নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজার ও সেন্টমার্টিনসহ নৌপথে নৌযান চলাচল বন্ধের নির্দেশ।

বৈরি আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিনসহ নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজার ও সেন্টমার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

চট্টগ্রাম দফতর থেকে বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটনবাহী নৌযানসহ চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন এবং নোয়াখালী-হাতিয়া নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের এ নির্দেশনা মেনে চলতে হবে।

বিআইডব্লিউটিএ জানায়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন