দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল, ১ নভেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো নতুন সাজে প্রস্তুত হচ্ছে পর্যটকদের বরণ করতে।
প্রতিষ্ঠানগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও সাজসজ্জার কাজ, যাতে পর্যটকরা নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশে তাদের ভ্রমণ উপভোগ করতে পারেন।
সেন্টমার্টিনগামী জাহাজ কক্সবাজারের নুনিয়াছড়া জেটি থেকে ছাড়বে। তবে, পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ অনুসরণ করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পর্যটকরা এবার ছেড়াদ্বীপে যেতে পারবেন না।