রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হবে, প্রতি দিন ৩৫০০ জনের সীমা নির্ধারণ করা হয়েছে।

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াত শুরু হবে। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে যেতে পারবেন।

সরকার পরিবেশ সংরক্ষণকে মাথায় রেখে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে। এই তথ্যটি রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় প্রকাশ করা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদফতরের অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপটিতে চলাচলের অনুমতি পাবে না।

দ্বীপে যাওয়া প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এই ফি আদায় ও পরিবেশগত ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।

গত ১২ অক্টোবর মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের ক্ষেত্রে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন