শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব) এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। একইসাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু এই ঘোষণা দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা।

২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া প্র্যাব সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পরপর এই কমিটি গঠন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তারা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন