সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তর এবং ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকবে শেয়ারবাজারের লেনদেন।
দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার। গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
২২ অক্টোবরও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
ফলে, সরকারি কর্মকর্তারা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আজ অফিস খোলা থাকছে।