বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৮৩৬ পর্যটকের জাহাজ যাত্রা শুরু

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৮৩৬ পর্যটকের জাহাজ যাত্রা শুরু করেছে।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৮৩৬ পর্যটকের জাহাজ যাত্রা শুরু

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বারো আউলিয়া’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে জাহাজটি রওনা হয়।

জানা যায়, সেন্টমার্টিনগামী বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি গ্রহণ করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটককে সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই উদ্যোগ পর্যটন শিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন