আজ, ১৯ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে যাচ্ছেন। এটি তার দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রথম সফর।
প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন। সকাল ৯টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দর যাবেন তিনি।
লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।
দুপুরে, প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকেলে, কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।