বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বড়দিনে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।

বড়দিনে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এই চেক প্রধানমন্ত্রীর দ্বারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে, এবারের উৎসবে আনন্দ বাড়াতে প্রধানমন্ত্রী ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকার অনুদান অনুমোদন করেন।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা।

বিজ্ঞাপন