মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন। এই উপহারের মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি সহ বিভিন্ন পণ্য।
১৫ নভেম্বর বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’-এর আয়োজনে এক অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা রয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
লিপিয়ারা বলেন, “মার্সেলের দেয়া অফার অনুযায়ী সত্যি সত্যি ‘ঘরভর্তি উপহার’ পেয়েছি। আমার পরিবার মহাখুশি।” তিনি মার্সেলকে ধন্যবাদ জানান সাধারণ ক্রেতাদের জন্য এমন বিশাল উপহার দেয়ার জন্য।
অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ ও দীঘি বলেন, “মার্সেল সাধারণ ক্রেতাদের প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করেছে।” তারা দেশীয় শিল্পের টেকসই বিকাশ এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয়ের আহবান জানান।
অনুষ্ঠানটি দর্শকদের জন্য মজার কৌতুক পরিবেশন করে শেষ করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।