মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন চালু, সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে নতুন কমিউটার ট্রেন চালু করা হয়েছে, যা সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াতকে সহজ করতে সহায়ক হবে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোগান্তি কমিয়ে জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"

নতুন কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা স্বল্প খরচে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে সড়কের ওপর চাপ অনেকটা কমে আসবে।

বিজ্ঞাপন