রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যার মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু

চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যার মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যার মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে পাঁচজন কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

পলাতক আসামিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন রয়েছেন।

গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন