সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগ দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে।

প্রসিকিউশনের কাছে অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা হান্নান মিয়া।

বিজ্ঞাপন