মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে আগুনে জেলেপল্লীর ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে

চট্টগ্রামে কাট্টলী রাসমণি ঘাট এলাকায় আগুনে ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে।

চট্টগ্রামে আগুনে জেলেপল্লীর ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে

চট্টগ্রামের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে আগুনে পুড়ে গেছে জেলেপল্লীর ৩০টি ঝুপড়িঘর।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার আগে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন