সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ২ পোশাক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ২ পোশাক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুরে ২ পোশাক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুই কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ২২টি কারখানা বন্ধ রয়েছে এবং দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন