সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল ঘোষণা হবে।

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্সের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এই মামলায় রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলায় অকাট্য প্রমাণ রয়েছে। তাই এ মামলায় সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, এই মামলায় মাত্র ১৯ দিনে বিচার শেষ হয়। গত ৭ জুন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ের পর তা ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়।

এছাড়া, আসামিদের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল উপস্থাপন করা হয়। তাদের আইনি লড়াইয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন