সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা হবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের অনুমোদন ও দ্বিতীয় দিনের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আশা, আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে। আজ সোমবার সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। আলোচিত মামলার শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে, গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন, যেখানে সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাত একজনকে আসামি করা হয়।

এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এই মামলার বিচারের সময় ১৬ জন স্বাক্ষ্য দিয়েছেন। তারা প্রত্যেকেই এই মামলায় আসামি সোহেল রানার সম্পৃক্ততা বর্ণনা করেছেন। স্বাক্ষীরা কেউ ভিন্ন রকম কোনো কথা বলেননি। আমরা মনে করি আদালত থেকে এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা প্রত্যাশা করি।’

বিজ্ঞাপন