সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাই নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনার পর যুবলীগ নেতার ভাইকে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাই নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান খুনের ঘটনায় মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগের সভাপতির ভাই।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সুরুজ জামানের খুনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। উত্তেজিত জনতা মেহেদীর বাড়িঘর ভাঙচুর করে এবং পরে গভীর রাতে তাকে ধরে এনে পিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন