সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জের সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম বাবুল বিশ্বাস, তার বাড়ি কাশিয়ানী উপজেলায়। পুলিশ জানায়, গভীর রাতে বাবুল বিশ্বাস স্বপন বিশ্বাসের ঘরে সিঁধকেটে চুরি করতে ঢুকে পড়ে।

চুরির সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে।

ধৃত বাবুলকে বিক্ষুব্ধ স্থানীয়রা পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন