শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শামিম হোসেন, তিনি বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল কুদ্দুসের ছেলে।

শামিমের স্বজনদের অভিযোগ, তিনি এক আত্মীয়ের দাফনে অংশ নিতে বারপুর এলাকায় গিয়েছিলেন। ফজরের আজানের আগে হাঁটতে বের হলে নিশিন্দারা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফি ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে পায়ের রগ কেটে দেয়।

আশঙ্কাজনক অবস্থায় শামিমকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অভিযুক্ত ইউপি সদস্য শাফি জানান, মেশিনের তার চুরি করার সময় এক তরুণকে আটক করা হয়, পরে তাকে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন