বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কহিনুর বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা ছিলেন, তবে তিনি বর্তমানে পাটকেলঘাটা থানা সদরে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা এলাকায় সড়কের পাশে একটি দোকানের পেছনের নর্দমায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের ভাই ইমরান হোসেন জানান, তার বোন কহিনুর তালতলা এলাকার ‘বিসমিল্লাহ্ ফুড ফ্যাক্টরী’তে কাজ করতেন।

তিনি বলেন, কীভাবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল তা পরিবার বুঝতে পারছে না। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন